ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা উত্তরবঙ্গ, উৎসস্থল এবার অসম
গুয়াহাটি, ২৮ জুন : এবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। রবিবার সকাল ৬ টা ৩৫ নাগাদ অসমের এই ভূমিকম্পের রেশ পড়ে কলকাতা সহ গোটা উত্তরবঙ্গে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ছাড়াও কলকাতাও কেঁপে ওঠে ভূমিকম্পে। অসমের বাসুগাঁও ছিল এই ভূমিকম্পের উৎস্থল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬।
অসম, পশ্চিমবঙ্গের পাশাপাশি কম্পন অনুভূত হয় ভুটান, নেপাল ও বাংলাদেশেও।

এই ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে কিছু কিছু জায়গায় বাড়ির গায়ে হাল্কা চিড় নজরে পরেছে।
এই ভূমিকম্পের তীব্রতা মাঝারি মানের ছিল। তাছাড়া এই ভূমিকম্প অল্প সময়ের জন্য হয়েছিল বলে এর কোনও বড়সড় প্রভাব পড়েনি। তবে বাড়ির দরজা, জানলায় কম্পনের জেরে শব্দের ফলে আতঙ্ক তৈরি হয়। অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
#Earthquake in Assam, India 😭 I hope people are safe. Prayers to them #Earthquake 🙏
— Sir Ravindra Jadeja (@SirJadeja) June 28, 2015 #earthquake : in those few seconds I wondered if these were my last moments! So grateful the tremors stopped!
— Stella Paul (@stellasglobe) June 28, 2015 I prefer an alarm-clock to an Earthquake 2 wake me up. Earthquake rocks Guwahati!
#Earthquake
— Sucheta Ray (@Sucheta_ray) June 28, 2015 Quake!!!!! It woke me up so it must have been big somewhere- and it had an eerie rumble sound #bhutan #earthquake
— K Dorji (@kellydorji) June 28, 2015 











Click it and Unblock the Notifications