কেঁপে উঠল মনিপুর, আতঙ্ক বাসিন্দাদের মধ্যে
ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুর। রবিবার বেলা ১২.১৭ নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৫.৫। ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুর। রবিবার বেলা ১২.১৭ নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৫.৫। ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ইয়ারিপোক থেকে ৮৬ কিমি পূর্বে, ভূপৃষ্ট থেকে ২২.৮ কিমি নিচে।
Earthquake measuring 5.5 on the Richter scale struck Manipur at 12.17 pm: USGS
— ANI (@ANI) January 7, 2018
বছর দুয়ের আগে ২০১৬-র ৪ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল মনিপুর। সেইসময় রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৭। সেই সময় ১১ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন। বহু বাড়ি-ঘরের ক্ষতি হয়েছিল। ভূমিকল্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছিল। এর আগে ১৮৮০ এবং ১৯৩৯ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল মনিপুর।

Click it and Unblock the Notifications