১২ ঘন্টার মধ্যে ২ বার কম্পন! আতঙ্কিত উত্তর পূর্বের এই রাজ্যের বাসিন্দারা
রবিবারের পর ফের ভূমিকম্প উত্তর পূর্বে। এদিন ভোর ৪.১০ নাগাদ ভূমিকম্প হয় মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ২০ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
রবিবারের পর ফের ভূমিকম্প উত্তর পূর্বে। এদিন ভোর ৪.১০ নাগাদ ভূমিকম্প হয় মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ২০ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। মিজোরামের চম্পাই থেকে ২৭ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

উত্তর পূর্বে পরপর ২ দিন ভূমিকম্প
এনিয়ে ১২ ঘন্টার মধ্যে পরপর ২ দিন ভূমিকম্প হল উত্তর পূর্বে। রবিবার বিকেল ৪.১৬-তে হওয়া ভূমিকম্পের পরিমাপ ছিল রিখটার স্কেলে ৫.১। রবিবার কিংবা সোমবার কোনও ভূমিকম্পতেই কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার অসম, মেঘালয়, মনিপুর ও মিজোরামে একসঙ্গে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প নিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল মিজোরামের রাজধানী আইজলের ২৫ কিমি পূর্ব উত্তর পূর্বে থিল রবিবারের ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ট থেকে ৩৫ কিমি গভীরে ভূমিকম্প রেকর্ড করা গিয়েছে।

১৮ জুনেও ভূমিকম্প
১৮ জুনে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়। উত্তর পূর্বের অনেকগুলি রাজ্যেই তা অনুভূত হয়েছিল।












Click it and Unblock the Notifications