ভূমিকম্পে কাঁপল দিল্লি ও উত্তরপ্রদেশ! বাসিন্দাদের মধ্যে আতঙ্ক
ভূমিকম্পে কাঁপল দিল্লি ও সংলগ্ন এলাকা। ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিম উত্তর প্রদেশেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ ।
ভূমিকম্পে কাঁপল দিল্লি ও সংলগ্ন এলাকা। ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিম উত্তর প্রদেশেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ । ভূমিকম্প বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের অনুভূতি যেমন হয়েছে উত্তরপ্রদেশের সামলি জেলায়, ঠিক তেমনই তা অনুভূত হয়েছে সুদূর তাজিকিস্তানে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, সকাল ৭.০৫ নাগাদ তাজিকিস্তানে ৪.৬ পরিমাপের ভূমিকম্প অনুভূত হয়। এর পরবর্তী সময়ে দিল্লি থেকে ৯০ কিমি দূরে উত্তরপ্রদেশের সামলির কান্দলায় ভূমিকম্প অনুভূত হয়।
সোশ্যাল মিডিয়াতেই ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে।
Woke up to an #Earthquake in Delhi. It was pretty intense!
— Saumya Bansal (@saumyabansal5) February 20, 2019
১২ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত করেছিল বঙ্গোপসাগরে। চেন্নাই থেকেই ভূমিকম্পস্থলের দূরত্ব ছিল প্রায় ৬০৯ কিমি। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১।












Click it and Unblock the Notifications