ভূমিকম্পে কাঁপল চেন্নাই, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

ভূমিকম্পে কাঁপল চেন্নাই। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯ । ভূমিকম্প বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

ভূমিকম্পে কাঁপল চেন্নাই। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯ । ভূমিকম্প বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের বেশিরভাগটাই বঙ্গোপসাগরে আঘাত করে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর।

ভূমিকম্পে কাঁপল চেন্নাই, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

সকাল সাতটা নাগাদ অপর একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল চেন্নাই থেকে ৬০০ কিমি পূর্ব ও উত্তর-পূর্বে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি নিচে। চেন্নাই থেকে ভূমিকম্পস্থলের দূরত্ব প্রায় ৬০৯ কিমি বলে জানা গিয়েছে। রাত দেড়টা নাগাদ এই ভূমিকম্প আঘাত করে। এর আগে মূলত আন্দামান নিকোবর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন চেন্নাইয়ের বাসিন্দারা। অনেকেই স্মরণ করেছে ২০০৪ -এর সুনামি কিংবা ২০০২-এ গুজরাতের ভূজের ভূমিকম্পের কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+