জম্মু ও কাশ্মীর কেঁপে উঠল ভূমিকম্পে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮
জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিম এলাকা কেঁপে উঠল মাঝারি মানের ভূমিকম্পে। কম্পনের মাত্র রিখটার স্কেলে ৪.৮। এদিন সোমবার সকালে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
জম্মু, ৬ মার্চ : গুজরাতের পর এবার জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিম এলাকা কেঁপে উঠল মাঝারি মানের ভূমিকম্পে। কম্পনের মাত্র রিখটার স্কেলে ৪.৮। এদিন সোমবার সকালে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় মৌসম বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। এখনও পর্যন্ত এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত রবিবার ভোররাতে মাঝারি মানের কম্পনে কেঁপে ওঠে গুজরাতের কচ্ছের রন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কচ্ছ জেলার রাপার শহর এলাকায় মাটি থেকে ১৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল।












Click it and Unblock the Notifications