ভারত-চিন বিবাদের মধ্যে ফের ভূমিকম্প! কাঁপল লাদাখ-সহ কারগিল
ফের কম্পন লাদাখে। এদিন সকাল ৭.২৮-এ ৪.২ মাত্রার ভূমিকম্পটি হয় লাদাখে, কারগিলের কাছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এমনটাই জানিয়েছে।
ফের কম্পন লাদাখে। এদিন সকাল ৭.২৮-এ ৪.২ মাত্রার ভূমিকম্পটি হয় লাদাখে, কারগিলের কাছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এমনটাই জানিয়েছে।

লাদাখ, কারগিলে ভূমিকম্প
এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল কারগিলের ৪১১ কিমি উত্তর উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিমি গভীরে।

রবিবারেও ভূমিকম্প
রবিবারেও এলাকায় ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। কারগিল থেকে ৪৩৩ কিমি উত্তর উত্তর পশ্চিমে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

বৃহস্পতিবারেও ভূমিকম্প
গত বৃহস্পতিবার এলাকায় অপর এক ভূমিকম্প বয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫।

ক্ষয়ক্ষতির কোনও খবর নেই
এখনও পর্যন্ত এলাকায় হওয়া একের পর এক ভূমিকম্পে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Click it and Unblock the Notifications