ফের কাঁপল মিজোরাম! এবার কম্পন আন্দামানেও
ফের কাঁপল মিজোরাম! এবার কম্পন আন্দামানেও
ফের কম্পন মিজোরামে। এদিন দুপুর ১২২৪ নাগাদ তুরায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৯। জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এদিন সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে আন্দামানেও।

আন্দামান, নিকোবরে ভূমিকম্প
এবার কাঁপল আন্দামান নিকোবরের ডিগলিপুর। সকাল ৮.৫৬ নাগাদ এই রাজ্যে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। এই কম্পনে সম্পতির ক্ষতি কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ফের কাঁপল মিজোরাম
এদিন ১২.২৪ নাগাদ ফের ভূমিকম্প অনুভূত হয় মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৯। গত দিন দশেকে বারবার কেঁপে উঠেছে মিজোরামের বিভিন্ন এলাকা।

বাড়ি, রাস্তাঘাটের ক্ষতি
আগের রবিবার থেকে বুধবারের মধ্যে মিজোরামে হওয়া ভূমিকম্পগুলিতে বেশ কিছু জায়গায় বাড়ি ও রাস্তায় ফাটল ধরেছে। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications