কাঁপল রাজধানী দিল্লি, লকডাউনের মধ্যেই আতঙ্কে পথে বাসিন্দারা
কাঁপল রাজধানী দিল্লি, লকডাউনের মধ্যেই আতঙ্কে পথে বাসিন্দারা
লকডাউনের মধ্যেই কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল ৩.৫। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল পূর্ব দিল্লি। এনডিআরজির ডিজি সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন, বিকেল ৫.৪৫ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ট থেকে প্রায় ৮ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সারা দেশের সঙ্গে দিল্লিতে চলছে লকডাউন। ৩৩ টি এলাকাকে হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে চলছে বাড়তি নজরদারি। কিন্তু সেই পরিস্থিতিতে বহু মানুষ আতঙ্কের জেরে এদিন পথে নেমে আসেন।
দিন কয়েক আগে হিমাচল প্রদেশে ভূমিকব্প হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.১। এর আগে গত রবিবার রাতে ভূমিকম্প অনুভূত হয় অসমে। রিখটার স্কেলে মাত্র ছিল ৪.৭।












Click it and Unblock the Notifications