ফের কাঁপল আন্দামান! ২৪ ঘণ্টায় তৃতীয় ভূমিকম্প
ফের ভূমিকম্প আন্দামানে। ভোররাতে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২। গত ২৪ ঘণ্টায় এনিয়ে তৃতীয় ভূমিকম্প বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় সম্পত্তি হানি কিংবা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার বিভিন্ন সময়ে আন্দামানে দুবার ভূমিকম্প হয়। প্রথমটি হয় বুধবার ভোরে। ৫.২৫-এ হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। দুপুর ১২.৪২-এ অপর ভূমিকম্পটি হয়। যার তীব্রতা ছিল ৫.২। আর একেবারে শেষেরটি হয় রাত ২.০৫-এ। তীব্রতা ছিল আগের মতোই।
মাসের শুরু থেকেই অবশ্য ভূমিকম্পের শুরু হয়েছে। ১ জুলাই হরিয়ানার সোনিপথে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪। সংলগ্ন উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছিল।
জুনে হিমাচল প্রদেশের দুটি ভূমিকম্প হয়েছিল। ১৪ জুন ছাম্বায় হওয়া ভূমিকম্পের তীব্র ছিল ৪.৬। ১৭ জুন সিমলায় হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২।

Click it and Unblock the Notifications