সিকিমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পাঙ্কের মাত্রা ৪.৫
সোমবার ভোর-রাতে ৪.৫ কম্পাঙ্কের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম এলাকা। সূত্রের খবর অনুযায়ী, সোমবার ভোররাত ৩টে ১২ মিনিটের সময় সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়।
সিকিম, ২৭ মার্চ : সোমবার ভোর-রাতে ৪.৫ কম্পাঙ্কের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম এলাকা। সূত্রের খবর অনুযায়ী, সোমবার ভোররাত ৩টে ১২ মিনিটের সময় সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। গ্যাংটক থেকে ১১ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।

উত্তর পূর্ব ভারও ও মায়ানমারের বিস্তীর্ণ এলাকায় ৫ মাত্রার কম্পাঙ্কের ভূমিকম্পের একদিনের মাথায় ফের ভূমিকম্প হল সিকিমে। যদিও এই ভূমিকম্পে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অসম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ড এই জায়গাগুলিকে বিশ্বের ষষ্ঠ ভূমিকম্পপ্রবণ বেল্টের মধ্যে রয়েছে বলে ধরা হয়।
তবে, এদিনের ভূমিকম্পের তীব্রতা মাঝারি মানের ছিল, তাই ক্ষয়ক্ষতি হয়নি। কম্পন এতটাই কম ছিল যে অনেকে তা অনুভবও করতে পারেননি।












Click it and Unblock the Notifications