করোনা আতঙ্কের মধ্যেই বাংলার পাশের রাজ্যে ভূমিকম্প
করোনা আতঙ্কের মধ্যেই বাংলার পাশের রাজ্যে ভূমিকম্প
একে তো করোনা আতঙ্কে ভির্মি খাচ্ছে ভারত, তারওপর শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পাশের রাজ্য ছত্তিশগড়।

শনিবার দুপুরে ছত্তিশগড়ের সুকমা ও জগদলপুর জেলা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃদু কম্পন অনুভূত হওয়ার পরে বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জগদলপুর জেলার প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে খৈরাপুট ও মথিলি ব্লকেও , এছাড়াও জেলার অন্যান্য জায়গাতেও মৃদু কম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications