Earthquake in Jammu-Kashmir & Ladakh: ২৪ ঘন্টায় একের পর এক ভূমিকম্প! আতঙ্কিত বাসিন্দারা

জম্মু-কাশ্মীর ও লাদাখে (Earthquake in Jammu-Kashmir & Ladakh) কমপক্ষে ২৪ ঘন্টায় পাঁচটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পটি হয় জম্মু ও কাশ্মীরের রামবানে দুপুর ২ টোর আশপাশে। এখনও পর্যন্ত সর্বশেষ ভূমিকম্পটি হয় কাটরায়। এদিন ভোর ৩.৫০-এ। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। এই ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে কাটরা থেকে ৮০ কিমি পূর্বে।

এই ভূমিকম্পের মাত্র একঘন্টা আগে ৪.১ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানে লাদাখের লেহ-তে। জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটি হয় ভোরপরাত ২.১৬-তে। উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।

ভূমিকম্প

এর আগে ১৭ জুন সন্ধেয় জম্মু-কাশ্মীরের (Earthquake in Jammu-Kashmir & Ladakh) ডোডা জেলায় ভূমিকম্প আঘাত হেনেছিল। রাত ৯.৪৪-এ ৪.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পরের ১০ মিনিটের মধ্যে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪.৪ মাত্রার অপর একটি ভূমিকম্প হয়।

ভূমিকম্প

২৪ ঘন্টায় (Earthquake in Jammu-Kashmir & Ladakh) হওয়া পরপর পাঁচটি ভূমিকম্পের ক্ষেত্রে ক্ষতক্ষতির তেমন খবর পাওয়া না গেলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রামবানে প্রথম ভূমিকম্পের পরে রামবানের বিভিন্ন জায়গায় ধস নামে। ফলে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+