Earthquake: সাত সকালে প্রবল ঝাঁকুনি গুলমার্গ জুড়ে! আতঙ্কে রাস্তায় নামলেন সাধারণ মানুষ

Earthquake Jolts Jammu and Kashmir: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর! শনিবার সাত সকালে হঠাত করেই গুলমার্গে প্রবল কাঁপুনি অনুভূত হয়। যা ঘিরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২ ছিল। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র ঝাঁকুনির পরেই আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এমনকি ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। এরপরেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন।

সাত সকালে প্রবল ঝাঁকুনি গুলমার্গ জুড়ে!

বলে রাখা প্রয়োজন, গত জুলাই মাসেই প্রবল কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরে ( Jammu and Kashmir) । ডোডা জেলায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪.৯ ছিল কম্পনের তীব্রতা। এখানে শেষ নয়, জুন মাসে একের পর এক কম্পনের সাক্ষী থেকেছে এই জেলা। গবেষকরা জানিয়েছেন, অন্তত ১২ টি কম্পন অনুভূত হয়েছে শুধুমাত্র জুন মাসেই। কম্পনের তীব্রতা ছিল ৫.৪।

একের পর এক কম্পনের ফলে সে জেলায় একাধিক ক্ষয়ক্ষতির খবর সামনে আসে। একের পর এক বাড়িতে কম্পনের জেরে ফাটল ধরে যায়। যদিও এদিনের কম্পন শুধুমাত্র জম্মু-কাশ্মীরেরর গুলমার্গেই অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পৃথিবীর পৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার নীচে, গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিলোমিটার দূরে ছিল।

দেশের অন্য কোথাও তেমন কম্পন অনুভূত হয়নি বলেই জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে শুধু জম্মু-কাশ্মীরেই নয়, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বারবার কম্পন অনুভূত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+