Earthquake: ভর দুপুরে কেঁপে উঠল রাজধানী, কম্পন অনুভূত দেশের অন্য প্রান্তেও
Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি (Delhi NCR Earthquake)। কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি এলাকাতেও। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায়। বহুতল থেকেও থাকেন কিংবা কাজ করছেন এমন বহু মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন।
যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর জানা যায়নি। এমনকি হতাহতেরও খবর কিছু জানা নেই। তবে স্থানীয় প্রশাসনের তরফে কম্পনের (Earthquake) কারনে মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভূমিকম্পের (Earthquake)কেন্দ্র আফগানিস্তানে। সে দেশে কম্পনের মাত্রা 6.1 ছিল বলে জানা গিয়েছে। আর এরপরেই দিল্লি-এনসিআর সহ হরিয়ানা, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরে কম্পন অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানা গিয়েছে।
আর তাতেই রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে যে ভারতীয় সময় দুপুর ২:৫০ মিনিটে কম্পন (Earthquake)অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে 241 কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।
Earthquake of magnitude 6.1 on Richter scale hits Afghanistan, tremors felt in North India pic.twitter.com/P3wHPxnVYg
— ANI (@ANI) January 11, 2024
ভারতের পাশাপাশি আফগানিস্তানের ভূমিকম্পের (Earthquake)কারণে পাকিস্তানেও কম্পন অনুভূত হয়। লাহোর সহ বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে।
তবে আফগানিস্তান কিংবা পাকিস্থানের কম্পনের (Earthquake) জেরে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এমনকি হতাহতের খবরও জানা যায়নি। তবে দিল্লির বুকে কম্পন নতুন কিছু নয়। গত কয়েকমাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে সে রাজ্যে। বারবার এহেন কম্পন (Earthquake) কোনও বড় বিপদের শঙ্কা! উদ্বেগে দিল্লির মানুষ।












Click it and Unblock the Notifications