Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কম্পন অনুভূত জম্মু-কাশ্মীরেও
ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও। আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকাতে প্রথম কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। আর সেই কারনেই দিল্লি, এনসিআর সহ গোটা উত্তরভারত জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.2 বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। রবিবার ছুটির দিন। হঠাত কম্পন অনুভূত হওয়াতেই স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই রাস্তায় নেমে আসেন। দ্রুত নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করেন।

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির খবরও সামনে আসেনি। শুধু দিল্লি, এনসিআরেই নয়, কম্পন অনুভূত হয়েছে পাঞ্জাব-হরিয়ানার একাধিক অংশে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রবিবার সকালে আফগানিস্তানের ফৈজাবাদে প্রথম কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা 5.2 বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফৈজাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে (SE)। শুধু তাই নয়, মাটি থেকে ২২০ কিলোমিটার গভীরে কম্পনের উতসস্থল ছিল বলেও জানাচ্ছে সংস্থা। তবে এর ফলে আফগানিস্তানে ক্ষয়ক্ষতি কেমন তা এখনও স্পষ্ট নয়। এমনকি মৃতের সংখ্যা নিয়েও কোনও তথ্য সামনে আসেনি।
An earthquake of magnitude 5.9 occurred 70 km southeast of Fayzabad, Afghanistan, at around 10.19 am: EMSC
— ANI (@ANI) May 28, 2023
Tremors were also felt in Srinagar and Poonch in J&K.
তবে দিল্লিতে বারবার কম্পন নতুন আশঙ্কা তৈরি করছে সে রাজ্যের মানুষের কাছে। গত কয়েকমাসের মধ্যে একাধিকবার দিল্লি সহ গোটা উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে। এই অবস্থায় বড়সড় বিপদের আশঙ্কা করছেন দিল্লির মানুষ। যদিও পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেই জানাচ্ছেন গবেষকরা।












Click it and Unblock the Notifications