Delhi Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত! তীব্র আতঙ্ক

Delhi Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর সহ গোটা উত্তর ভারত। মঙ্গলবার দুপুরে হঠাত করেই কেঁপে ওঠে গোটা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.2 বলে জানা গিয়েছে। প্রায় ১০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে। আর এরপরেই একেবারে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়।

শুধু তাই নয়, আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসে। নিরাপদের খোঁজে অনেককে ছোটাছুটি পর্যন্ত করতে দেখা যায়। জানা যাচ্ছে, কম্পনের (Delhi Earthquake) উতস্থল নেপাল। সেখানে ২৬ মিনিটের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনের মাত্রা ৪.৬ বলে জানা গিয়েছে। দ্বিতীয় কম্পনের মাত্রা ৬.২। মূলত নেপালের ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি-এনসিআর।

Earthquake:

প্রবল কম্পন (Delhi Earthquake) অনুভূত হয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ জুড়েও। শুধু তাই নয়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল বলেও জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির বিষয়েও কোনও অথ্য সামনে আসেনি।

ইতিমধ্যে মুহূর্তের (Delhi Earthquake) বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যেখানে পাখা দুলতে দেখা যাচ্ছে। এমনকি ঘরে লাগানো লাইট জোরে দুলতে দেখা যাচ্ছে। এমনকি বহুতল বহু অফিস-ফ্ল্যাট থেকে মানুষকে নীচে নেমে এসে দাঁড়িয়ে থাকার ভিডিও-ছবি প্রকাশ্যে এসেছে।

প্রবল ঝাঁকুনির পর আফটার শকের (Delhi Earthquake) আশঙ্কা থাকে। মানুষকে সাবধান করা হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে।

এমনকি দিল্লি পুলিশের তরফে মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে টুইট করে বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখছেন, দিল্লিতে প্রবল কম্পন অনুভব হয়েছে। সবাই সুরক্ষিত আছেন। গত কয়েকমাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনসিআর সহ গোটা উত্তর ভারত জুড়ে। বারবার এহেন ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে।

উল্লেখ্য , সোমবার হঠাত করেই কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। সোমবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট নাগাদ হঠাত করেই প্রবল ঝাঁকুনি অনুভব হয়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কম্পন দেশের অন্য প্রান্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+