রবিবারের দুপুরে মৃদু ভূমিকম্পে ফের কেঁপে উঠল দিল্লি, বারবার কম্পনেই কী নতুন অশনিসংকেত?

রবিবারের দুপুরে মৃদু ভূমিকম্পে ফের কেঁপে উঠল দিল্লি

একে করোনায় রক্ষা নেই, সঙ্গে দোসর এবার ভূমিকম্প। গত বছরের শেষ থেকেই রাজধানীর বিস্তৃর্ণ অঞ্চল একাধিক বার দফায় দফায় কেঁপে ওঠে। মাঝে ভূমিকম্পের গ্রাস খানিক আলগা হলেও এবার ফের ভূ-কম্পন অনুভূত হল দিল্লির বিস্তৃর্ণ অঞ্চলে। সূত্রের খবর, রবিবার দুপুর ১২টা নাগাদ দিল্লির পাঞ্জাবিবাগ এলাকা আচমকই মৃদু ভূ-কম্পন অনূভূত হয় বলে স্থানীয়রা যায়। যদিও রিখটাল স্কেলে কম্পনের তীব্রতা ছিল মাত্র ২.১।

রবিবারের দুপুরে মৃদু ভূমিকম্পে ফের কেঁপে উঠল দিল্লি, বারবার কম্পনেই কী নতুন অশনিসংকেত?

প্রসঙ্গত উল্লেখ্য, রিখটার স্কেলে কোনও কম্পনের মাত্র ৫-র উপরে না গেলে তাতে ভয়ের কোনও আশঙ্কা থাকে না বলেই মতে করেন বিশেষজ্ঞরা। তবে ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন পাঞ্জাবিবাগ এলাকা থেকে ৮ কিলোমিটার দূরের এলাকাই মূলত ভূমিকম্পের প্রধান ভরকেন্দ্র। কম্পনের উৎস ছিল ভূগর্ভের ৭ কিলোমিটার গভীরে। সেখান থেকেই পার্শ্ববর্তী এলাকায় পৌঁছায় কম্পনের আঁচ।

এদিকে মধ্য এশিয়া এবং হিমালয়ে ভূমিকম্প হলেও তার আঁচ এসে পড়ে দিল্লিতে। তবে কম্পনের কেন্দ্রস্থল রাজধানীর অন্দরেই, এমন ঘটনা বিরল। শনিবার ভোররাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ৩.১ তীব্রতায় কম্পন অনুভূত হয়। ত ১টা বেজে ২২ মিনিট নাগাদ মণিপুরের শিরুইয়েও কম্পন্ন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬।

যদিও দিল্লির ভূমিকম্পে কম্পনের তীব্রতা যেহেতু খুবই কম ছিল তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। এমনকী বাড়ি ঘরও কোথাও ভেঙে পড়েনি। তবে এদিন দিন দুপুর ১২টা ২ মিনিটে কম্পন অনুভূত হতেই আফটার শকের আতঙ্কে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। এদিকে জিওলজিস্টদের মতে বারবার ছোটখাট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। আর তাতেই নতুন করে উদ্বেগ বাড়ছে দিল্লিজুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+