Earthquake in Delhi: ফের শক্তিশালী ভূমিকম্প নেপালে, কাঁপল দিল্লি এনসিআর উত্তর প্রদেশ-বিহারও
ফের কম্পন অনুভূত হল রাজধানী দিল্লিতে। সোমবার দুপুরে কম্পন অনুভূত হয়। দিল্লি এনসিআর এবং সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এবারের কম্পন বেশ শক্তিশালী। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।
সোমবার বিকেল ৪টে ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এদিকে আবার নেপালেও একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। লখনউ পর্যন্ত কম্পনের রেশ পৌঁছেছে। েনপালই ছিল কম্পের উৎস্যস্থল। এই িনয়ে গত চারদিনে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হল নেপালে। তার রেশ এসে পৌঁছেছে দিল্লি-এনসিআর থেকে উত্তর প্রদেশের লখনউ পর্যন্ত। এমনকী বিহার, মধ্যপ্রদেশেও সেই কম্পন অনুভূত হয়েছে।

গত শুক্রবার রাতেই ৬.৪ মাত্রার ভূমিকম্পে তছনচ হয়ে গিয়েছে েনপালের বিস্তীর্ণ এলাকা। প্রায় ১৫০ জন মারা গিয়েছে সেই ভূমিকম্পে। তার পরে একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে সেখানে। শুক্রবারের পর রবিবার সকালেও মৃদু হলেও ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডুতে কম্পন অনুভূত হয়েছিল। ২০১৫ সালের পর এমন ভয়ঙ্কর কম্পন দেখল নেপাল।
ভূগর্ভস্থ প্লেটের সরণের কারণেই এই ভূমিকম্প হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন ভূবিজ্ঞানীরা। এদিকে েনপালের ভূমিকম্পের েজরে গত কয়েকদিনে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতেও। সপ্তাহের প্রথম দিনে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে অফিসের বাইরে বেরিয়ে এসেছিলেন সকলে।
ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও ভাল মতোই কম্পন অনুভূত হয়েছে। সেখানেও আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। বহুতলগুলি থেকেও বাসিন্দারা বেড়িয়ে আসতে শুরু করেন। একাধিক অফিস খালি করে দেওয়া হয়। বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications