Earthquake in Delhi: দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮
দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল শনিবার রাতে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৮। এই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্থান। এদিন আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। তার জেরে দিল্লি ও দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট বার্তা জানানো হয়েছে, ৯টা ৩১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৬.৩৮ অক্ষাংশ এবং ৭০.৭৭ দ্রাঘিমাংশ। আর এর গভীরতা ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ১৮১ কিমিতে।
কম্পন অনুভূত হয়েছে দিল্লি ছাড়া এনসিআরে। পঞ্জাবের কিছু অংশ, এমনকী জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতশ্রেণিতে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ পর্বতশ্রেণির ওই এলাকা ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।
Earthquake of Magnitude:5.8, Occurred on 05-08-2023, 21:31:48 IST, Lat: 36.38 & Long: 70.77, Depth: 181 Km ,Location: Hindu Kush Region,Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/RXbLMDY0eW @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966 pic.twitter.com/1Tu1TBDqCO
— National Center for Seismology (@NCS_Earthquake) August 5, 2023
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ডিরেক্টর জেএল গৌতম জানান, উত্তর ভারতের অনেক এলাকায় বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও কম্পন অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি, শ্রীনগর, গুলমার্গের পাশাপাশি কাটরা অঞ্চলে মাতা বৈষ্ণোদেবীর মন্দিকের বেস ক্যাম্পেও অনুভূত হয়েছে।

ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেরও বিস্তীর্ণ অঞ্চলে। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার-সহ পাকিস্তানের শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের পরই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় এই ছবি।












Click it and Unblock the Notifications