উত্তরবঙ্গ কেঁপে উঠল ভূমিকম্পে! কম্পন অনুভূত অসমেও

এদিন সন্ধ্যে ৬ টা ১৭ মিনিট নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি কেঁপে ওঠে ভূমিকম্পে। কোচবিহার থেকে জলপাইগুড়ির একাধিক জায়গায় অনুভূত হয় কম্পন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘরবাড়ি কেঁপে উঠলে মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন তবে এখনও পর্যন্ত এই জেলাগুলিতে বড় কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর সামনে আসেনি।

উত্তরবঙ্গ কেঁপে উঠল ভূমিকম্পে! কম্পন অনুভূত অসমেও

এদিকে প্রায় একই সময় অসমেও ভূমিকম্পের খবর উঠে আসতে শুরু করে। অসম ঘিরেও উঠে আসতে শুরু করে প্রায় একই ছবি। একাধিক জায়গায় দেখা যায় ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতের প্রায় একাধিক এলাকায়। কম্পনের হাত থেকে বাদ যায়নি গুয়াহাটি সহ একাধিক এলাকা।

শুধু অসম নয়, উত্তরপূর্বের একাধিক জায়গায় এই কম্পনের মাত্রা ছড়িয়ে পড়তে থাকে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু কোথায়। হতাহতের খবরও একনও পর্যন্ত সেভাবে উঠে আসেনি এই রাজ্যগুলি থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+