Delhi Earthquake: আফগানিস্তানে জোরাল কম্পন, কেঁপে উঠল দিল্লি-এনসিআর সহ বিশাল এলাকা
Delhi Earthquake: ফের কেঁপে উঠল দিল্লি, এনসিআর সহ বিস্তীর্ণ অঞ্চল। আজ বৃহস্পতিবার সকালে আফগানিস্তানে (Afghanistan Earth Quake)-র বিশাল এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে যার প্রভাব পড়ে দিল্লি, এনসিআর সহ বেশ কিছু এলাকায়। তীব্র কম্পন অনুভূত হয় সেখানেও।
হঠাত কম্পনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। আতঙ্কে বহু মানুষ নিরাপদ স্থানে চলে আসেন। বহুতল থেকে নেমেও পড়েন। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির খবরও এখনও জানা যায়নি। তবে দিল্লির প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির (Delhi Earthquake) উপর নজর রাখা হচ্ছে।

অন্যদিকে আফগানিস্তানেও এখনও পর্যন্ত তেমনটা হতাহতের খবর জানা যায়নি। তবে স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বেশ কিছু ঘর সে দেশে ভেঙে গিয়েছে। জানা যাচ্ছে, এদিন সকাল ১১ টার কিছু পরে আফগানিস্তানে প্রথম কম্পন অনুভূত হয়। এর ঠিক কিছুক্ষণ পরেই কম্পন অনুভূত হয় দিল্লিতে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭ বলে জানা যাচ্ছে। কম্পনের উৎসস্থল ভুপৃষ্ট থেকে ২৫৫ কিমি গভীরে বলেও খবর।
Earthquake: দু'সপ্তাহ আগেও কম্পন অনুভূত হয় দিল্লিতে
বলে রাখা প্রয়োজন, গত দু'সপ্তাহ আগেও তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan Earth Quake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.8 ছিল বলে জানা যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি। এমনকি কোনও হতাহতের খবর শোনা যায়মি। উল্লেখ্য, বআফগানিস্তান খুবই ভূমিকম্পপ্রবণ একটি এলাকা।
মাঝে মধ্যেই সে দেশে কম্পন অনুভূত হয়। গত ২০২৩ সালে ভয়াবহ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ এর উপর। সে দেশে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়। ৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিলেন ভয়াবহ ওই ভূমিকম্পে। শুধু তাই নয়, ১৩ হাজার বাড়ি ভেঙে গিয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা। আর এর মধ্যেই ফের কম্পন অনুভূত হল সে দেশে (Afghanistan Earth Quake)।
Delhi Earthquake: কেঁপে উঠল দিল্লিও
আফগানিস্তানে কম্পনের জের। প্রভাব পড়ল দিল্লি, এনসিআরও (Delhi Earthquake)। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, মৃদু কম্পন অনুভূত হয়েছে। আর তা কয়েক সেকেন্ডই স্থায়ী হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও গত কয়েকমাস আগে বেশ কয়েকবার দিল্লি, এনসিআর সহ দেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়।












Click it and Unblock the Notifications