মঙ্গলবারের পর বুধবারও কাঁপল দ্বীপপুঞ্জ! আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে
মঙ্গলবারের পর বুধবারের কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। মঙ্গলবার ভূমিকম্প হয়েছিল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫।
মঙ্গলবারের পর বুধবারের কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। মঙ্গলবার ভূমিকম্প হয়েছিল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫। এদিন সকাল ৬.০৯ নাগাদ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে।

মঙ্গলবারের ভূমিকম্প হয়েছিল ভোররাতে। সেক্ষেত্রেও ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে।
গত সপ্তাহেও মধ্যম মানের ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে নিকোবর দীপপুঞ্জ থেকে। সাধারণভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ।
পয়লা এপ্রিল একই দিনে ২০ বার ভূমিকম্প হয়েছিল। যার সবকটিই ছিল মধ্যম মানের।












Click it and Unblock the Notifications