ফণী আছড়ে পড়ার আগেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। এদিন শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কম্পন অনুভূত হয়।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। এদিন শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কম্পন অনুভূত হয়। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাগাল্যান্ডে ভারত-মায়ানমার সীমান্তে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪।

এই ভূমিকম্পের ফলে এখনও কোনও হতাহতের খবর সামনে আসেনি। অথবা বড় কোনও সম্পদ নষ্টের কথাও জানা যায়নি। তবে উত্তর পূর্ব ভারতের সীমান্ত রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে নিঃসন্দেহে। কারণ বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতে ফণীর ফলে ঝড়-ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে বলে আগেই আবহাওয়া দফতর জানিয়েছে।
প্রসঙ্গত শুক্রবার একদিকে যেখানে ওড়িশায় ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়েছিল। পূর্ব ভারতে হইচই পড়ে গিয়েছিল, সেই সময়ই হিমাচল প্রদেশের মান্ডিতে ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি মাপের সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। সেখানেও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications