ফণীর আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কাঁপল হিমাচল, আতঙ্ক উত্তর ভারতে
পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। তার মাঝেই খবর এল হিমাচল প্রদেশে ভূমিকম্পের।
পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। তার মাঝেই খবর এল হিমাচল প্রদেশে ভূমিকম্পের। এদিন ভোরে হিমাচলের মান্ডিতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোর ৪টে ৩২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

মান্ডি থেকে দশ কিলোমিটার দূরে কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। এমনটাই জানিয়েছে সিমলা হাওয়া অফিসের অধিকর্তা মনমোহন সিং। তিনি জানিয়েছেন, আশপাশের এলাকায়ও কম্পন টের পাওয়া গিয়েছে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এখনও পর্যন্ত কারও প্রাণহানি হয়নি বলে খবর। তবে এলাকায় আতঙ্ক রয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি সহ বিভিন্ন জেলা উচ্চমাত্রার 'সিসমিক জোন'-এ পড়ে। ফলে এই এলাকায় নিত্যদিনই ছোট ও মাঝারি কম্পন অনুভূত হতেই থাকে।












Click it and Unblock the Notifications