১৭ বছর আগের স্মৃতি উসকে গুজরাতের কচ্ছ জেলা কেঁপে উঠল ভূমিকম্পে
এদিন সকালে গুজরাতের কচ্ছ জেলার ভাচাউ তালুক ফের কেঁপে উঠল ভূমিকম্পে।
এদিন সকালে গুজরাতের কচ্ছ জেলার ভাচাউ তালুক ফের কেঁপে উঠল ভূমিকম্পে। কম্পনের মাত্রা মাঝারি মাপের ছিল। রিখটার স্কেলে ৩.৮ মাত্রা রেকর্ড হয়েছে।

এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভাচাউ থেকে ১৫ কিলোমিচার উত্তরে। এই কম্পনের ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে নিঃসন্দেহে।
সতেরো বছর আগে ২০০১ সালের ২৬ জানুয়ারি ভূজে ভূমিকম্পে ২০ হাজারেহর বেশি মানুষের প্রাণ গিয়েছিল। সেই ভূমিকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। অন্তত ৪ লক্ষ বাড়িঘর ধ্বংস হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২ লক্ষ মানুষ। তার মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা ছিল এই ভাচাউ। তার আগেও বেশ কয়েকবার এই এলাকায় বড় কম্পন অনুভূত হয়েছে।












Click it and Unblock the Notifications