ফের একবার ভূমিকম্পে কাঁপল দিল্লি, এই নিয়ে একমাসে চারবার
ফের একবার ভূমিকম্পে কাঁপল দিল্লি, এই নিয়ে একমাসে চারবার
ফের একবার ভূমিকম্পে কাঁপল রাজধানী দিল্লি। কম্পনের মাত্রা কিছুটা কম হলেও এই নিয়ে এপ্রিল মাসের ১২ তারিখ থেকে চার বার রাজধানী দিল্লিতে কম্পন অনুভূত হলেও বলে জানা গিয়েছে। এদিন কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর দিল্লির পিতম পুরা এলাকা।

কখন ভূমিকম্প
এদিন বেলা ১১টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল বলে জানা গিয়েছে।

এর আগের তারিখ
এর আগে গত রবিবার ১০ মে উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরপুর এলাকায় কম্পনের কেন্দ্রস্থল ছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৩.৪।

এপ্রিলে ভূমিকম্প
তার আগে এপ্রিল মাসের ১২ ও ১৩ তারিখে এই ওয়াজিরপুর এলাকাতেই ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩.৫ ও ২.৭।

দিল্লিতে ভূমিকম্প
ভূমিকম্পের মোট পাঁচটি সিসমিক জোন রয়েছে। দিল্লি তার মধ্যে চতুর্থ জোনে পড়ে। এর আগে দিল্লিতে খুব বড় মাত্রার ভূমিকম্প হয়নি। ১৯৫৬ সালে এবং ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ ও বুলন্দশহরে ভূমিকম্পের প্রভাব দিল্লিতে পড়েছিল।












Click it and Unblock the Notifications