ফের ভূমিকম্প, থর থর করে কেঁপে উঠল রাজস্থানের বিকানেঢ়

ফের ভূমিকম্প। এবার রাজস্থানের বিকানেঢ়ে কেঁপে উঠল বাড়িঘর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। নেতাত কম ছিল না মাত্রা। আতঙ্কে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। গত কয়েক মাস ধরেই এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে। অনেকগুলির আবার তীব্রতাও অনেক বেশি ছিল।

থর থর করে কেঁপে উঠল রাজস্থানের বিকানেঢ়

এশিয়ার দেশগুলি জুড়ে একের পর এক কম্পন। কখনও ভয়াবহ তো কখনও মৃদু কম্পন অনুভূত হচ্ছে কোনও না কোনও দেশে। শনিবার গভীর রাতে কেঁপে ওঠে রাজস্থানের বিকানেঢ়। শনিবার রাত ২টো ২৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। সেসময় সকলেই প্রায় ঘুমিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সকলে।

ভারতে গত এক বছর ধরে লাগাতার ভূমিকম্প হয়ে চলেছে। বিকানেঢ়ে ভূমিকম্পের ঘটনায় ফের উদ্বেগ বেড়েছে। আবারও কোন কারণে এই ভূমিকম্প তা নিয়ে গবেষণা শুরু করেছেন গবেষকরা। ন্যাশনাল সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল রাতে বিকানেঢ়ে ভূমিকম্পের উৎস্যস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। বিকানেঢ় থেকে ৫১৬ কিলোমিটার দূরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও বড় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

একের পর এক দেশে ভূমিকম্প হয়ে চলেছে। এশিয়ার দেশগুলিতে সারি ধরে ভূমিকম্প হচ্ছে। সিরিয়া-তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পের পর ফের তীব্র কম্পন হয়েছে কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তানে। সেই রেশ ধরে রাজধানী দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। তার তীব্রতা নেহাত কম ছিল না। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটাস্কেলে ৫। নেহাত কম ছিল না তীব্রতা। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তার জেরে আতঙ্ক ছড়িেয়ছিল ভারতেও। ভূমিকম্পের তীব্রতা ভয়াবহ আকার নিয়েছিল তুরস্ক সিরিয়া জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+