Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি, তীব্র আতঙ্কে রাস্তায় নামলেন মানুষজন

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। দিল্লি এবং এনসিআরের একটা বড় অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ফের কম্পন অনুভূত সে রাজ্যে। যার ফলে তীব্র আত

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। দিল্লি এবং এনসিআরের একটা বড় অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ফের কম্পন অনুভূত সে রাজ্যে। যার ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে মানুষজনের মধ্যে। অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে।

এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির কোনও খবরও।

যদিও ঘটনার পরেই স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৭ টা বেজে ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। কম্পনের উৎসস্থল এবারও নেপাল বলে জানা যাচ্ছে। সেখানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। National Center for Seismology জানাচ্ছে, একই সময়ে নেপালেও একটি কম্পন অনুভূত হয়েছে। মাত্র ১০ কিমি গভীরেই কম্পনের উৎসস্থল বলে জানা যাচ্ছে। সে দেশে কম্পনের মাত্রা পাঁচ-এর বেশি ছিল বলে খবর পাওয়া যাচ্ছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি-এনসিআর সহ ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা সহ বেশ কিছু জায়গাতে অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন প্রায় পাঁচ সেকেন্ড কম্পন স্থায়ী হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া দফতর। আর তাতেই রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায় বলে খবর। অনেকেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি নিরাপদের খোঁজ করেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে নেপালেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। বলে রাখা প্রয়োজন, দিল্লির কম্পনের কিছুক্ষন আগেই উত্তরখন্ডের বড় একটা অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, কম্পনের উতস্থল ঋষিকেশ ছিল বলে খবর। তবে বারবার এভাবে কম্পন ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে জনমানসে। কোনও কি বড়সড় বিপদের মুখে দেশ? এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সাধারণ মানুষ।

তবে আবহাওয়াবিদরা বলছেন, একটা আফটার শক! গত কয়েকদিন আগেই নেপালে কম্পন অনুভূত হয়েছে। এমনকি ছয়জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সেদিন অর্থাৎ রবিবারও দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। তবে তা হয়েছিল ভোররাতে। তাৎপর্যপূর্ণ ভাবে সেবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের কম্পন অনুভূত সে রাজ্যে। আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকটা আফটার শক হলেও হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+