Earthquake: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ একাধিক অঞ্চল
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। একই সঙ্গে উত্তরপ্রদেশ, শ্রীনগর সহ দেশের একাধিক প্রান্তে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কম্পন বেশ শক্তিশালীই হয়েছে। যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বহু মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে।
An earthquake with a magnitude of 6.6 on the Richter Scale hit 133km SSE of Fayzabad, Afghanistan today at 10:17 pm IST: National Centre for Seismology pic.twitter.com/7Wt71qf0rf
— ANI (@ANI) March 21, 2023

ভূমিকম্পের কেন্দ্র আফগানিস্তান
জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের ফায়জাবাদ বলে দাবি করা হচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.7 বলে জানা গিয়েছে। যদিও National Centre for Seismology জানাচ্ছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.6। হিন্দুকুশ এলাকাজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। তবে আফগানিস্তানে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে পাকিস্তানের লাহোর, পেশোয়ার, ইসলামাবাদ জুড়ে ভয়াবহ এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি চিনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত
রাতে সবে মাত্র কেউ শুতে যাচ্ছিলেন তো কেউ সারাদিনের পর কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন আর সেই সময়ে আচমকাই এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি-এনসিআর সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ গোটা উত্তর ভারত জুড়েই এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রাত ১০ টা ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৪৫ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করা হচ্ছে। হঠাত কম্পনে বহু মানুষ নিরাপদের খোঁজে রাস্তায় নেমে আসেন। এমনকি বহু মানুষকে ছোটাছুটি করতে পর্যন্ত দেখা যায়।

বহুতল ঝুকে পড়ার খবর
তবে এই কম্পনে এখনও পর্যন্ত হতাহতের খবর সামনে আসেনি। তবে রাজধানী দিল্লিতে একটি বহুতল ঝুকে পড়েছে বলে জানা যাচ্ছে। দমকলের কাছে এই বিষয়ে একটি ফোন এসেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা। আর এরপরেই ঘটনাস্থলের দিকে দমকলের আধিকারিকরা ছুটে গিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই প্রশাসনের তরফে ব ইভিন্ন জায়গাতে খোঁজখবর চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আতঙ্ক বাড়াচ্ছে কম্পন
গত কয়েকমাসে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে দিল্লি এবং এনসিআর জুড়ে। যা ঘিরে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, বারবার এই কম্পন কি কোনও বড়সড় বিপদের বার্তা দিচ্ছে? এমন আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না গবেষকরা। তবে এর মধ্যে ফের একবার কম্পন অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। আফটার শকের জন্যেই এই কম্পন হতে পারে বলে পূর্বাভাস
#WATCH | Uttar Pradesh: People rush out of their houses in Vasundhara, Ghaziabad as strong earthquake tremors felt in several parts of north India. pic.twitter.com/wg4MWB0QdX
— ANI (@ANI) March 21, 2023












Click it and Unblock the Notifications