ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে প্রবল আতঙ্ক
ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। শনিবার সন্ধ্যার মুখে দিল্লি-এনসিআরে অনুভূত হয় ভূ-কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ।
ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। শনিবার সন্ধ্যার মুখে দিল্লি-এনসিআরে অনুভূত হয় ভূ-কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ। ভূমিকনম্পের তীব্রতা থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। প্রশাসনের তরফে সমস্তরকম তৎপরতা নেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে পর পর দুদিন ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। সেবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি-সহ এনসিআরের বিস্তীর্ণ এলাকা। হরিয়ানার ঝাঝড়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৩.৮। এবার ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি। এই ভূমিকম্পের উৎস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত।












Click it and Unblock the Notifications