সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ
ফের একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে। এদিন সকাল ৮টা ০৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
ফের একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে। এদিন সকাল ৮টা ০৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। ৬ মাত্রার উপরে কম্পন হলে সেটিকে শক্তিশালী বলে ব্যাখ্যা করেন বিজ্ঞানীরা। তবে এই কম্পনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
Earthquake of 5.6 magnitude struck Andaman Islands at 8:09 am. The depth of the quake was 10 km below the surface.
— ANI (@ANI) 13 February 2018
আন্দামানের গোটা দ্বীপ এলাকা সবসময়ই খুব ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত। সিসমিক জোনের পঞ্চম ধাপে এটি পড়ে। ফলে প্রায়ই এখানে ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।












Click it and Unblock the Notifications