উত্তর-পূর্ব ভারতে সীমান্তবর্তী এলাকা ভূমিকম্প, কাঁপল বিস্তীর্ণ অঞ্চল
ইন্দো-মায়ানমার সীমান্ত এলাকায় মাঝারি মানের কম্পন অনুভূত হল।
ইন্দো-মায়ানমার সীমান্ত এলাকায় মাঝারি মানের কম্পন অনুভূত হল। সীমান্ত এলাকায় মাটি থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিকেল ৩টে ৪৭ মিনিট নাগাদ।

এই কম্পনের জেরে অরুণাচল প্রদেশের পাশাপাশি পাশের রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। ডিব্রুগড়, ডিমাপুর, ইম্ফল, সিলচর, নাগাওনেও কম্পন হয়েছে। এদিন কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নভেম্বরের ১১ তারিখে মহারাষ্ট্রের পালঘরেও মাঝারি মাপের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। সেখানেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এদিনের সীমান্তবর্তী এলাকায় বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে।












Click it and Unblock the Notifications