বাড়ছে ভূমিকম্প, ঘন ঘন কম্পন কি নতুন কোনও বিপদের সঙ্কেত নিয়ে আসছে?
জোশী মঠের বিপর্যসের ইঙ্গিত নয় তো বারবার ভূমিকম্প
বারবার ভূমিকম্প দেখা দিচ্ছে দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড সহ একাধিক জায়গায়। বিশেষ করে নেপালে বারবার ভূমিকম্প হচ্ছে। এই নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েচে ভূবিজ্ঞানীদের মধ্যে। তাঁরা এই বারবার ভূমিকম্পের ঘটনাকে ভাল চোখে দেখছেন না। বড় কোনও বিপদের অশনিসংকেত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ফের রাজধানী দিল্লিতে ভূমিকম্প। নেপাল ছিল কম্পনের উৎস্যস্থল। তার জেরে দিল্লি এনসিআরে কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নেপালে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। তার রেশ এসে পৌঁছেছিল দিল্লি, উত্তর প্রদেশেও। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকেই পর পর ভূমিকম্প অনুভূত হচ্ছে নেপাল আর দিল্লিতে। এটা খুব একটা ভাল ইঙ্গিত নয় বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত একাধিকবার কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে।
২০২২ সালে এশিয়া এবং এশিয়া স্পেশিফিক এলাকায় একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। ভয়ঙ্ক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ইন্দোনেশিয়া প্রায় ১৬২ জন মারা গিয়েছেন। তারপরেও ইন্দোনেশিয়ায় একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। এবং তার তীব্রতা নেহাত কম ছিল না। সুনামি সতর্কতা পর্যন্ত জারি হয়েছিল। এর আগে কখনও এরকম বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়নি ইন্দোনেশিয়া।
এদিকে বারবার এই ভূিকম্প ভাল সঙ্কেত নয় বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। বড় কোনও বিপদের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন তাঁরা। ভূগর্ভের প্লেট পরিবর্তনের কারণেও বারবার ভূমিকম্প হচ্ছে বলে অনেকে মনে করছেন। আবার অনেকেই দাবি করেছেন ভূগর্ভের উষ্ণতা ক্রমশ বাড়ছে। তার প্রমাণ সমুদ্রের জল তপ্ত হতে শুরু করেছে। অর্থাৎ সমুদ্রের তাপমাত্রা আগের থেকে অনেকটাই বেড়েছে। যার জেরে একাধিক হিমবাহ গলতে শুরু করেছে। বিশেষ করে আন্টার্কটিকার তাপমাত্রা বেড়ে গিয়েছে অনেকটাই। যার জেরে জলবায়ু পরিবর্তন দেখা দিয়েছে। এবে একের পর এক প্রাকৃতিক বিপর্যের ধাক্কা সামাল দিতে হচ্ছে।
তার উপরে জোশীমঠে একাধিক বাড়িতে ফাটলের ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে। উত্তরাখণ্ড ভূমিকম্প প্রবণ এলাকা হলেও এরকম ফাটল কখনও দেখা দেয়নি কোনও বাড়িতে। কিন্তু দেখা যাচ্ছে জোশীমঠে একটি অংশ ক্রমশ ধসে পড়ছে। অপরিকল্পিত নির্মাণের কারণেই এই পরিস্থিতি বলে মনে করছে অনেকে। আবার অনেকে দাবি করেছেন ভূগর্ভস্থ প্লেট পরিবর্তনের কারণেই ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে জোশীমঠ।












Click it and Unblock the Notifications