করোনা আবহেই মধ্যে ভূমিকম্প মণিপুরে, কাঁপল আরও ৪ রাজ্য
করোনা পরিস্থিতির মধ্যেই কেঁপে উঠল উত্তর পূর্বের রাজ্য মণিপুর। সোমবার রাত ৮টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে।
করোনা পরিস্থিতির মধ্যেই কেঁপে উঠল উত্তর পূর্বের রাজ্য মণিপুর। সোমবার রাত ৮টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। মণিপুরের কাকচিং এলাকা থেলে ১১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল।

কম্পন অনুভূত হয়েছে আশপাশের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামেও। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির হিসেব জানা যায়নি। আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিেয় আসেন। দীর্ঘক্ষণ সকলে বাইরে ছিলেন। তার মধ্যে করোনা পরিস্থিতির কারণে লকডাউন চলছে সব রাজ্যে।
কয়েকদিন আগেও কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। এমনকী হিমাচল প্রদেশেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। করোনা আবহের মধ্যে হিমাচল প্রদেশে একাধিকবার ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বেড়েছিল বাসিন্দাদের মধ্যে।












Click it and Unblock the Notifications