ফের ভূমিকম্প কর্নাটকে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.৬

ফের ভূমিকম্প কর্নাটকে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.৬

ফের ভূমিকম্প কর্নাটকে। এবার কম্পন অনুভূত হয়েছে কর্নাটকে চিক্কাবল্লাপুরায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। কয়েকদিন আগে বেঙ্গালুরুতে অনুভূত হয়েছিল ভূমিকম্প। তার কয়েক দিনের মধ্যেই ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

ফের ভূমিকম্প কর্নাটকে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.৬

কর্নাটকে পর পর ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে। বুধবারই পর পর ২ বার কম্পন অনুভূত হয়েছে কর্নাটকের এই জেলায়। গত বুধবার পর পর ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ২.৯ ও ৩.০। বেঙ্গালুরু থেকে ৬০ কিলোিমটার দূরে রয়েছে ভূমিকম্পের উৎসস্থল। যদিও বড় কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই বিশ্বের একাধিক দেশে ভূমিকম্প শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই কলকাতা সহ উত্তরবঙ্গ জুড়ে অনুভূত হয়েছিল ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা কম থাকায় তেমন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন সাধারণ মানুষ। মায়ানমার ছিল সেই ভূমিকম্পের উৎস্যস্থল। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারপরেই জারি হয়েছিল সুনামি সতর্কতা।

গত কয়েক বছরে সমুদ্রের জলের উত্তাপ বেড়েছে। জলবায়ু সমীক্ষার রিপোর্টে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। রাষ্ট্রপুঞ্জে জলবায়ু রিপোর্ট জানিয়েছে সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে। দূষণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে একাধিক জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ও বাড়ছে। ভারত সহ একাধিক জায়গায় গত বছর থেকে ঘূর্ণিঢ়ের প্রবণতা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পাহাড়ে ধ্বস। ইউরোপের মত শীতল জায়গায় গরমে তাপমাত্রা চড়ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। কানায় এবারতাপমাত্রার পারদ চড়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জার্মানিতে বিধ্বংসী বন্যার হয়েছে।এমন বন্যা গত ৪০ বছরে কেউ দেখেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+