বুধের সকালে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত, রিখটার স্কেলে তীব্রতা ৪.২
বুধের সকালে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত, রিখটার স্কেলে তীব্রতা ৪.২
বুধবার সকালে হঠাৎই ভূমিকম্প অনুভূত হল ভারত- বাংলাদেশ সীমান্তে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের উৎস্যস্থল বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে নেত্রকোনা এলাকা। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

এর আগেও ভারতে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত সপ্তাহেই ৪৮ ঘণ্টায় পর পর দুবার ভূমিকম্প হয়েছে রাজধানী দিল্লিতে। কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎস্যস্থল ছিল হরিয়ানার রোহতক। দিল্লির এনসিআর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছিল।
তার আগে হিমাচল প্রদেশের চাম্বায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনকী মণিপুরেও ভূমিকম্প হয়েছে। তার জেরে কম্পন অনুভূত হয়েছে মেঘালয়, অসম এবং মিজোরামে। যদিও সবকটিই মৃদু ভূমিকম্প ছিল। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।












Click it and Unblock the Notifications