ঘূর্ণিঝড়ের আতঙ্কের মাঝেই ভূমিকম্প গুজরাতে, আতঙ্কে প্রহর গুণছেন সৌরাষ্ট্রবাসী
ঘূর্ণিঝড়ের আতঙ্কের মাঝেই ভূমিকম্প গুজরাতে, আতঙ্কে প্রহর গুণছেন সৌরাষ্ট্রবাসী
প্রহর গুণছেন গুজরাত বাসী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই গুজরাত উপকূলে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় তাউকটে। তার মধ্যেই আবার সকালে কেঁপে উঠেছে রাজ্য। ভূমিকম্প হয়েছে গুজরাতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। উনা এবং রাজুলা এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর সাড়ে তিনটে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় তাইকটের দাপটে ইতিমধ্যেই বিধ্বস্ত কেরল কর্নাটক। কেরলে একাধিক জায়গায় প্রবল বর্ষণ এবং ঝড়ের দাপটে একাধিক বাড়ি ঘর ভেঙে গিয়েছে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌসেনা। কর্নাটকেও এই ঝড়ের দাপট বেড়েছে। একাধিক জায়গায় তাণ্ডব শুরু তরেছে তাউকটে। কর্নাটকেও একাধিক জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছে। মহারাষ্ট্রেও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আগামী ৩ ঘণ্টায় মহারাষ্ট্রের নাসিকে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস িদয়েছে। দুর্যোগের আশঙ্কায় আজ এবং আগামিকাল দুদিন বন্ধ রাখা হয়েছে করোনার টিকাকরণ।












Click it and Unblock the Notifications