Earth quake: তীব্র ভূমিকম্পে কাঁপল রাজধানী দিল্লি, উৎসস্থল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ
ভরদুপুরে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ছিল ভূমিকম্পের উৎসস্থল। তার জেরে জম্মু কাশ্মীর, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশে পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।
দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ পাকিস্তানে অনুভূত হয় তীব্র ভূমিকম্প। তার রেশ এসে পৌঁছয় ভারতে। একেবারে লাইন ধরে জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। গত ২৯ অগাস্ট আফগানিস্তানে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। তার জেরে প্রায় ২৫৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কম্পন।

সেই ভূমিকম্পে দেখা গিয়েছিল সিলিং ফ্যান থেকে আসবাব রীতিমতো দুলছে। সেই কম্পনের রেশ এসে পৌঁছেছিল রাজস্থানের বিকানের পর্যন্ত। সেবার মৃদু কম্পন অনুভূত হয়েছিল রাজধানী দিল্লিতেও। গত কয়েক বছরে একাধিকবার কম্পন অনুভূত হয়েছিল রাজধানী দিল্লিতে।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালে গোটা বিশ্বে একাধিক দেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা ঘটেছিল তুরষ্ক এবং সিরিয়ায়। তাতে কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছিল। পুরো একটা প্রদেশ ধ্বংস হয়ে গিয়েছিল সেই ভয়ঙ্কর ভূমিকম্পেষ। তারপরে আবার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি হয়েছে। চলতি বছরের শুরুতেই জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications