Earthquake: ফের কেঁপে উঠল পাহাড়, ভূস্বর্গে কম্পন কী নতুন বিপদের বার্তা
সাত সকালে ভূমিকম্প অনুভূত হল কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬।
ভের ভূমিকম্প ভারতে। সিকিমের এবার কাশ্মীরে অনুভূত হল কম্পন। রিখটারস্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। ভোর ৫টা নাগাদ অনুভূত হয় কম্পন। কাটরা থেকে ৯৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। কয়েকদিন আগে ৪ মাত্রায় কেঁপে উঠেছিল সিকিম। তুরস্কের পর ভারতে একাধিক কম্পনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই রয়েছে ভারতের একাধিক এলাকা। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সেকথা জানিয়েছিলেন ভূবিজ্ঞানী। সেই তালিকায় কলকাতাও রয়েছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই দেশের একাধিক প্রান্তে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তুরস্কে ভূমিকম্পের পরেই গুজরাতে কম্পন অনুভূত হয়েছে। তার কিছুদিনের মধ্যেই আবার সিকিমে অনুভূত হয় কম্পন। পর পর ২ বার কম্পন অনুভূত হয় সিকিমে। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ৪-র উপরে ছিল। তারপরেই আতঙ্ক ছড়িয়েছিল পর্যটকদের মধ্যে।
সিকিমে ভূমিকম্পের অল্প কিছুদিনের মধ্যেই আবার কম্পন অনুভূত হয়েছে জম্মু এবং কাশ্মীরে। কাটরা থেকে ৯৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস্যস্থল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। যদিও তেমন কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
ইতিমধ্যেই তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও উদ্ধারকাজ চলছে। সেই সংখ্যা ১ লক্ষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত তুরস্কে উদ্ধারকারী দল পাঠিয়েছে। পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রিও। এমনকী মেডিকেল টিমও পাঠিয়েছে ভারত সেখানে।












Click it and Unblock the Notifications