Salary Increment 2025: সুখবর এল বলে! এবছর সর্বোচ্চ বেতন বাড়বে এই সেক্টরে… প্রকাশ্যে রিপোর্ট

Salary Increment 2025: ৩১ মার্চ সোমবারেই শেষ হচ্ছে অর্থবর্ষ। মঙ্গলবার ১ এপ্রিল থেকে শুরু নতুন অর্থবর্ষ। নতুন অর্থবর্ষে সবচেয়ে বেশি বেতন বাড়বে ই-কমার্স বা অনলাইন বিপণন সেক্টরে। এমনই রিপোর্ট প্রকাশ করল বহুজাতিক সংস্থা EY। ২০২৫ সালে ই-কমার্স সেক্টরে বেতন বাড়রে প্রায় ১০ শতাংশেরও বেশি হারে। এমনটাই জানিয়েছে ওই সংস্থা।

রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে সব সেক্টরেই কমবেশি বেতন বৃদ্ধি হলেও সবচেয়ে বেশি যে সেক্টরে বেতন বাড়বে, তা হল ই-কমার্স সেক্টর। ফি বছর আকারে বহরে বেড়েছে ই-কমার্স সংস্থাগুলি। তাদের কাজের পরিধিও বেড়েছে। অনলাইন বিপণনে বেশ ব্যয় করেছেন আমজনতাও। শুধু তাই নয়, সংস্থাগুলি নিজেদের প্রযুক্তিগত উন্নয়নেও জোর দিয়েছে। সার্বিকভাবে তাই কাজের মান উন্নত হয়েছে।

salary

EY-র রিপোর্টে আরও দাবি, নতুন বছরে গড়ে ৯.৪ শতাংশ হারে বেতন বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। ২০২৪ সালে যা ছিল ৯.৬ শতাংশ। অতএব, সামান্য হলেও বেতন বৃদ্ধির হার কমল। যদিও ব্যতিক্রমের তালিকায় রয়েছে ই-কমার্স সংস্থাগুলি। এছাড়াও অটোমেটিভ, ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং ও ফিনান্সিয়াল সার্ভিসের সেক্টরগুলির ক্ষেত্রে ঠিকঠাক বেতন বৃদ্ধি হবে এবছর।

ওই সমস্ত সেক্টরগুলিতে বেতন বৃদ্ধির এই ইতিবাচক হারের নেপথ্যের কারণও ব্যাখ্যা করেছে সংস্থা। তাদের দাবি, কর্মীদের সংখ্যা বাড়াতে কার্পণ্য করেছি ওই সমস্ত সংস্থাগুলি। বিশ্ব বাজারে ভারতের স্থান ধরে রাখতে মূলধনকে সঠিকভাবে বিনিয়োগ করেছে সংস্থাগুলি। রিপোর্টে আরও দাবি, বর্তমান যুগে বেশিরভাগ সংস্থাই দক্ষ শ্রমিকের অভাবে ভুগছে। যদিও কোম্পানি ছাড়া বা কোম্পানি স্যুইচ করার প্রবণতা খানিকটা কম হয়েছে বলেই দাবি।

Take a Poll

কোনও কোম্পানি থেকে ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করার প্রবণতার যে হার, তাঁকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রিশন রেট। ২০২৩ সালে যা ছিল ১৮.৩ শতাংশ। ২০২৪ সালে সামান্য কমে তা দাঁড়ায় ১৭.৫ শতাংশে।

যদিও রিপোর্টে দাবি, বর্তমানে ৮০ শতাংশ সংস্থাই যথাযোগ্য শ্রমিক খুঁজে পান না। তথ্য প্রযুক্তি ক্ষেত্রেই এই সমস্যা সর্বাধিক হারে লক্ষ্য করা গিয়েছে বলে দাবি রিপোর্টে। এই সমস্যা দূর করতে বিভিন্ন সংস্থা নানা উদ্যোগও নিচ্ছে বলে জানিয়েছে EY।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+