Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

দিল্লি- হরিয়ানা সীমানা ও বাসাই রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে সংযোগ আরও ভাল করতে এবার দ্বারকা এক্সপ্রেসওয়ে ওপর একটি ৯ কিমি দীর্ঘ উড়ালপুল তৈরির করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া

শীঘ্রই নতুন এক উচ্চতা পেতে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। দিল্লি- হরিয়ানা সীমানা ও বাসাই রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে সংযোগ আরও ভাল করতে এবার দ্বারকা এক্সপ্রেসওয়ে ওপর একটি ৯ কিমি দীর্ঘ উড়ালপুল তৈরির করার পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই ফ্লাইওভার তৈরি হয়ে গেলে দ্বারকা থেকে হরিয়ানা যাওয়ার সময় অনেকটাই কমে যাবে।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

সম্প্রতি জাতীয় সড়কের তকমা পেয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। ৬ লেন থেকে ৮ লেনের সম্প্রসারণের কাজ চলছে দ্বারকা ও ৮ নং জাতীয় সড়ক সংযোগকারী এই এক্সপ্রেসওয়েতে। এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হলে বিশেষ লাভবান হবেন ব্য়বসায়ীরাও। শেয়ার হোমসের ম্যানেজিং ডিরেক্টর বিনীত রেলিয়া জানাচ্ছেন, যে গতিতে এই উড়ালপুলের কাজ চলছে, তাতে এই কাজ দ্রুতই সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এই কাজ সম্পন্ন হলে যাতায়াত সমস্যার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেছেন বিনীত।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

আগামী বছরখানেকের মধ্যে দ্বারকা এক্সপ্রেসওয়ের দুধারে রিয়েল এস্টেটের ব্য়বসা রমরমিয়ে চলবে বলেই মনে করা হচ্ছে। ফলে সেদিক দিয়েও আশাবাদী এমথ্রিএম গ্রুপের ডিরেক্টর পঙ্কজ বনসল।

 শীঘ্রই নতুন পালক জুড়তে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ের মুকুটে

এনএইচএআই সূত্রের খবর, দ্বারকা এক্সপ্রেসওয়ের ওপর এই উড়ালপুলের কাজে ধাপে ধাপে শেষ করা হবে। প্রথম ধাপে ৯ কিমি উড়ালপুলের জন্য় টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+