Dussehra 2023: লালকেল্লায় রাবণের পুতুলের গায়ে লেখা সনাতন ধর্ম, তড়িঘড়ি সরালেন উদ্যোক্তারা
দিল্লির লাল কেল্লা ময়দানে রাবণ দহনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। সেই অনুষ্ঠানে রাবণের পুতুলের গায়ে লাগানো হয়েছিল সনাতন ধর্মের ব্যানার। কিন্তু তড়িঘড়ি উদ্যোক্তারা সেই ব্যানার সরিয়ে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
সেখানে সনাতন ধর্ম নিয়ে ব্যানার লাগানো হয়েছিল রাবণের পুতুলের মধ্যে। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই সেটা সরিয়ে ফেলা হয়। এর আগে একটি জায়গায় রাবণের পুতুলের মধ্যে ব্যানার লেখা হয়েছিল যাঁরা সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলবে তাঁদের এই ভাবে ধ্বংস করে দেওয়া হবে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে স্টালিনের ছেলে এবং মন্ত্রী উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। তিনি সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর এই মন্তব্য গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল।
বিজেপি এর তীব্র নিন্দা করে বলেছিল স্টালিনের ছেলের এই মন্তব্য গোটা দেশে বিভেদ তৈরি করতে পারে। অশান্তিতে উস্কানি দিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে। মঙ্গলবার দিল্লির লালকেল্লায় আয়োজিত রাবণ দহন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনিই তির চালিয়ে রাবণ দহনের সূচনা করেন।












Click it and Unblock the Notifications