Dussehra 2023: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, রামের আদর্শে ভারত গড়ার ডাক দিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
আজ একদিকে যেমন মন খারাপের দশমী অন্যদিকে গোটা দেশে অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয়ের উদযাপনের দিন। আগে গোটা দেশে রাবণ বধের দশেরা উদযাপিত হচ্ছে। প্রতিবছরের মতো এই বছরেও রাজধানী দিল্লির দ্বারকায় রাবণ দহনের অনুষ্ঠানে যোগ দিেয়ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই রাবণ দহনের মঞ্চ থেকেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে রামের আদর্শে দেশ গড়ার ডাক দিয়েছেন তিনি। আগামী বছর ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। আগামীবছর রামনবমী উদযাপিত হবে অযোধ্যায় রাম লাল্লার মন্দিরে। ঘোষণা করেছেন প্রধানমন্কত্রী মোদী।

দিল্লির দ্বারকায় রাবণ দহন অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গবাসীকে বিজয়াদশমীর শুভেচ্ছাও জানিয়েেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। িতনি বলেছেন আজকের রাবণ দহন অনুষ্ঠান অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়। এদিন রামলীলায় যাঁরা অভিনয় করেছেন তাঁদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা সীমান্ত রক্ষা করতে জানি। দেশের মাটি রক্ষা করতে অস্ত্র পুজো করা হয়। দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে চলেছেয। সংসদে নারীদের সংরক্ষণ করা হয়েছে। ভারত দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত গণতন্ত্রে পরিণত হয়েছে। আগামী রামনবমীর অনুষ্ঠান অযোধ্যার রামলাল্লার মন্দিরে উদযাপিত হবে। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হবে বলে ঘোষণা করেছেন তিনি।
সেই সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ভারত বিশ্বের বৃহত্তম বিশ্বস্ত গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিক দেশ এখন ভারত। এই সময় আরও বেশি করে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। মোদী বলেছেন, জাতিভেদ নিয়ে যাঁরা উস্কািন দিচ্ছে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ অনেকেই দেশের এই উন্নয়ন চায় না। তারকা চায় না ভালো হোক দেশের। কাজেই এদের থেকে দেশকে বাঁচাতে হবে বলে বার্তা দিেয়ছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications