স্লগ ওভারে খেলতে নেমে সেঞ্চুরির আশা দুষ্মন্তের, চাইলেন মুখ্যমন্ত্রিত্ব
স্লগ ওভারে খেলতে নেমে সেঞ্চুরির আশা দেখছেন হরিয়ানার জননায়ক জনতা দলের প্রধান দুষ্মন্ত চৌতালা। আজ সকালে ভোটগণনা শুরু হতেই তাঁর হাসি ক্রমশই বেড়েছে। পাশাপাশি বেড়েছে বিজেপির কপালে চিন্তার ভাঁজ।
্লগ ওভারে খেলতে নেমে সেঞ্চুরির আশা দেখছেন হরিয়ানার জননায়ক জনতা দলের প্রধান দুষ্মন্ত চৌতালা। আজ সকালে ভোটগণনা শুরু হতেই তাঁর হাসি ক্রমশই বেড়েছে। পাশাপাশি বেড়েছে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। সেই ভাঁজকে আরও বাড়িয়ে দিয়ে এবার চৌতালা জানিয়ে দিলেন যেই দল তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেবে তিনি সেই দলের সঙ্গে জোট গড়তে রাজি। ইতিমধ্যেই কংগ্রেস চৌতালাকে উপ-মুখ্যমন্ত্রী পদ দেবে বলে জানিয়েছে। ভুপিন্দর সিং হুডার সঙ্গে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে।

বিজেপি-কংগ্রেসকে টেক্কা দুষ্মন্তের
গতবছরই ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল থেকে বেরিয়ে গিয়ে নিজের দল গড়েন দুষ্মন্ত চৌতালা। সেখান থেকে এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচনে লড়ে বিজেপি-কংগ্রেসকে টেক্কা দেওয়া চৌতালার পক্ষে বড় সাফল্য বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভোট গণনা যত এগোচ্ছে তত পরিস্কার হচ্চে চিত্রটা। মূলত বিজেপি-কংগ্রেসের লড়াই হলেও হরিয়ানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে জেজেপি। প্রাথমিক প্রবণতার নিরিখে দেখা যাচ্ছে রাজ্যে বৃহত্তম দল হিসাবে বিজেপি-র আবির্ভাব হলেও ভালো ফলের দিকে এগোচ্ছে দুষ্মন্ত চৌতালার দল।

বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে পারেন দুষ্মন্ত
এদিকে প্রথমে মনে করা হচ্ছিল বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে পাড়েন চৌতালা। সকালে সাংবাদিকদেরকে দেওয়া বক্তব্যেও তাই স্পষ্ট হয়। তিনি বলেন, "হরিয়ানার জনগণের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এটা বদলের চিহ্ন। বিজেপির ৭৫ আসন পাওয়ার স্বপ্ন তো ভেঙে গেল। এবার আমাদের লক্ষ্য যমুনা পার করা।"

দুষ্মন্তকে দলে টানতে ময়দানে বিজেপি
তবে দুষ্মন্তকে নিজেদের দিকে টেনে সরকার গঠনের পথ মসৃণ করতে লেগে পড়ল বিজেপিও। সূত্রের খবর এনডিএ সরিক শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল ও সুখবির সিং বাদলকে ইতিমধ্যেই দুষ্যন্তের সঙ্গে কথা বলতে বলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও মুখ্যমন্ত্রী পদ অন্য কোনও দলকে দেবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।

মুখ্যমন্ত্রীত্বের দাবি দুষ্মন্তের
এদিকে পরিস্থিতি আরও স্পষ্ট হতেই আরও চালিয়ে খেলার নীতি গ্রহণ করলেন দুষ্মন্ত। কর্নাটকে কুমারস্বামীর মতো তাঁর ভাগ্য খুলে যেতে পারে বুঝতে পেরে মুখ্যমন্ত্রীত্বের দাবি করেন তিনি। তিনি বলেন, "সন্ধ্যায় আমাদের দলের ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক বসবে। সেখানেই কোন দলের সঙ্গে জোট হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত আমি এটা নিয়ে কারুর সঙ্গে কথা বলিনি।"
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে










Click it and Unblock the Notifications