Vande Bharat Express Train: গরমের ছুটিতেই কাশ্মীর! ১লা বৈশাখের পরেই বন্দে ভারতের যাত্রা শুরু, চূড়ান্ত হল দিন
Vande Bharat Express Train: দীর্ঘ ৭০ বছর! অবশেষে পুরণ হতে চলেছে স্বপ্ন। রেল মানচিত্রে জুড়তে চলেছে কাশ্মীর (Train From Katra to Kashmir) । আগামী ১৯ এপ্রিল কাটরা থেকে প্রথম ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন ভূস্বর্গের মানুষ। পর্যটকদের কাছেও খুলে যাবে নয়া দিগন্ত। জানা যাচ্ছে, ট্রেনটি রিয়াসি জেলার কাটরা শহর থেকে যাত্রা শুরু করবে।
এরপর শ্রীনগরহয়ে পীর পাঞ্জাল পর্বতমালা অতিক্রম করবে এবং তারপর উত্তর কাশ্মীরের বারামুল্লায় চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে নয়া ট্রেন (Vande Bharat Express Train) । দীর্ঘ পথে যাত্রীদের একটা দারুণ অভিজ্ঞতা হবে বলেও দাবি করছেন রেল আধিকারিকরা।

জানা যাচ্ছে, আগামী ১৯ এপ্রিল ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মুকাশ্মীরের উপ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ একাধিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। যা খবর, উদ্বোধনের পর বন্দে ভারতে নিজে যাত্রা করতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে নয়া সেমি বুলেট ট্রেনটি সাঙ্গলদান থেকে বারামুল্লা পর্যন্ত চলছে।
Vande Bharat Express Train: একনজরে অনুষ্ঠানসূচি
জি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল সকালে নয়া দিল্লি থেকে উধমপুর আর্মি বিমানবন্দরে উড়ে যাবেন। এরপর আকাশপথেই চেনাব নদীর উপর তৈরি হওয়া বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজটি পরিদর্শন করবেন। গোটা বিশ্বের কাছে কার্যত চমক এই রেলব্রিজ। কীভাবে পাহাড়ের উপর এই রেলব্রিজ তৈরি করা হয়েছে তা চাক্ষুষ করবেন প্রধানমন্ত্রী। এরপর মাতা বৈষ্ণো দেবী বেস ক্যাম্প কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express Train) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
Vande Bharat Express Train: জুলাই-অগাস্ট থেকে শুরু হবে ট্রেন
রেল আধিকারিকরা বলছেন, প্ল্যটফর্মের সংখ্যা বাড়ানোর পাশাপাশি জম্মু স্টেশনে বেশ কিছু কাজ চলছে। আর সেই কাজ একেবারে শেষ পর্যায়ে। আর তা শেষ হয়ে গেলেই আগামী জুলাই-অগাস্ট মাসেই বাণিজ্যিক ভাবে জম্মু পর্যন্ত বন্দে ভারতের পরিষেবা (Vande Bharat Express Train) পুরোপুরি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। শোনা যাচ্ছে, সম্ভবত দিল্লি সরাসরি কাশ্মীর পর্যন্ত কোনও ট্রেন যাবে না। মাঝে কাটরায় নামতে হবে। এরপর নয়া বন্দে ভারত জম্মু পর্যন্ত পৌঁছে দেবে যাত্রীদের। আর এই সফর পুরোপুরি ভাবে রোমাঞ্চকর হবে বলে দাবি।
Vande Bharat Express Train: বন্দে ভারতের সফল পরীক্ষা
বন্দে ভারত (Vande Bharat Express Train) সহ একাধিক ট্রেনের সফল পরীক্ষা করা হয়েছে কাটরা থেকে বারামুলা পর্যন্ত। সুরক্ষা সহ একাধিক ইস্যু ছিল। ইতিমধ্যে তা সমাধানও করা হয়েছে। ফলে ট্রেন চালানোর জন্য সবুজ সঙ্কেত ইতিমধ্যে পাওয়া যায়। আর এরপরেই ইতিহাস তৈরি করে উপত্যকায় বন্দে ভারত চালানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications