নাচতে নাচতেই সাত পাকে বাঁধা পড়লেন নব দম্পতি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নাচতে নাচতেই সাত পাকে বাঁধা পড়লেন নব দম্পতি

করোনা আবহে লকডাউন, বিভিন্ন জায়গায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা এ সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি দেখতে বেশ ভালোই লাগে। সেরকমই নেট দুনিয়ায় কিছু বিয়ের ভিডিও ভাইরাল হয়, যা দেখে একটু হলেও মন ফুরফুরে হয়ে যায়। সেরকমই একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বর–বউ বিয়ের রীতি পালনের সময় খোশমেজাজে নাচছেন।

নাচতে নাচতেই সাত পাকে বাঁধা পড়লেন নব দম্পতি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিয়ে মানে মনের সঙ্গে মনের মিলন। বিয়ে মানেই এক জন অপর জনকে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিগুলিকে সারা জীবন প্রেম, নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করা।হিন্দু ধর্মের বিয়েতেও নানা রকম নিয়ম রয়েছে। যেমন গায়ে হলুদ, শুভ দৃষ্টি, সিঁদুর দান, খই পোড়ানো, প্রভৃতি। বিয়ের সময় এই সব নিয়ম যেমন করতেই হবে, ঠিক সে রকম সাত পাক ঘোরাও অনিবার্য। আর এই সাত পাক ঘোরার সময়ই বর বউকে নাচতে দেখা গেল ভিজিওতে।

এ বছরের মার্চ মাসে হওয়া একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং তা এতটাই অভিনবত্ব যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ না হয়ে পারেনি। বেদান্ত বিড়লা নামের এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও শেয়ার করেন, যেখানে সাত পাকে ঘোরার সময় বর ও বউ উভয়ই নাচ করছেন। ওই দম্পতি সোয়াগ দেখিয়েই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন।

অনেকেই এই ভিডিও দেখে প্রতিক্রিয়া দিয়েছেন যে বিশেষ দিনে তাঁরা এভাবেই নিজেদের আনন্দকে প্রকাশ করেছেন। অন্যদের অবশ্য বিয়ের ঐতিহ্য ও রীতিকে লঙ্ঘন করা হয়েছে বলে মনে হয়েছে। যাইহোক এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে কাশ্মীরি বর–বধূ বিয়ের রীতি পালনের বদলে '‌ফ্লিপ দ্য বোতল’ খেলছেন। ‌এই ভিডিও যথেষ্ট ভাইরাল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+