মোদী সরকারের আমলে ৯ টি সেক্টরে ১.৫ কোটির বেশি চাকরি হয়েছে, দাবি শ্রমমন্ত্রীর

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের শাসনের নয় বছরের শাসনকালে আইটি, উৎপাদন, বাণিজ্য, পরিবহণ-সহ নটি সংগঠিত খাতে ১.৫ কোটির বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এদিন এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন ইন্দোরে বর্ডার সিকিউরিটি ফোর্সের সেন্ট্রাল অর্ডন্যান্স অ্যান্ড ওয়ার স্কিলস স্কুলে আয়োজিত রোজগার মেলায় বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, মোাদী সরকারের আমলে কৃষি ছাড়াও তথ্য প্রযুক্তি, উৎপাদন, বাণিজ্য, পরিবহণ, শিক্ষা আতিথেয়তা, চিকিৎসা-সহ নয়টি খাতে ১.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।

 Narendra Modi

ভূপেন্দ্র যাদব বলেন, দেশে উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি, নতুন শিল্পের নথিভুক্তি এবং কর্মচারীদের ইপিএফও-তে তালিকাভুক্তি বৃদ্ধি পেয়েছে। যেখান থেকে কর্মসংস্যানের একটি ইতিবাচক বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নয় বছর আগে ভারত বিশ্বের পাঁচটি সব থেকে ভঙ্গুর অর্থনীতির মধ্যে একটি ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির একটিতে পরিণত হয়েছে।

ভূপেন্দ্র যাদব বলেছেন, গত এক বছরের মধ্যে প্রত্যন্ত গ্রাম থেকে আসা অসংগঠতি ক্ষেত্রের ২৯ কোটি কর্মী সরকারের ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। এই পোর্টালটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আনুষ্ঠানিক অর্থনীতিতে অন্তর্ভুক্ত করে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রদান করে আর্থিক অন্তর্ভুক্তিতে সহায়তা করে।

সিএসডব্লুটির ইনস্পেক্টর জেনারেল কুলদীপ গুলিয়া বলেন, চাকরি মেলায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ২৭৩ জনকে নিয়োগপ্রাপ্তকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+