লকডাউন মধ্যবিত্তেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে! ধনী , গরিবের তুলনায় 'মিডল ক্লাস' এর অবস্থা বিপন্ন

লকডাউন মধ্যবিত্তরই সবচেয়ে বেশি 'ক্ষতি করেছে'! ধনী , গরিবের তুলনায় 'মিডল ক্লাস' এর পরিস্থিতি পরিসংখ্যানে

বাড়িতে পরিচারিকা লকাডউনের জেরে না এলেও , 'ওয়ার্ক ফ্রম হোম' এ কাজ থেকে ছাড়া পাচ্ছেন না বাড়ির কর্তা । আচমকা এক একটি সংস্থা ক্রমাগত কর্মী ছাঁটাই করে চলেছে। অথচ সেভাবে দেখতে গেলে মধ্যবিত্ত এই কর্মীদের যে আর্থিক ক্ষতি হচ্ছে, তার তুলনায় বহু ধনীর সেভাবে আর্থিক বিপর্যয় মাথার ওপর ভেঙে পড়েনি! এক সাম্প্রতিক রিপোর্ট বলছে, লকডাউনের জেরে দেশের মধ্যবিত্তের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে।

মধ্যবিত্তের ক্ষতি

মধ্যবিত্তের ক্ষতি

'সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি'র এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, উচ্চমধ্যবিত্ত বাড়িতে করোনার লকডাউনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বাকি পর্যায়ের তুলনায় এরা অনেক কিছু খুইয়েছে।

 পরিসংখ্যান

পরিসংখ্যান

পরিসংখ্যান বলছে, উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলি লকডাউনের জেরে ৩০ শতাংশ পয়েন্ট কম রোজগার করছে। তাদের বাড়ির আয়ে এই ৩০ শতাংশ পয়েন্টের কোপ বিশাল পার্থক্য় নিয়ে আসছে বলে দাবি পরিসংখ্যানের।

 কীভাবে কমেছে আয়?

কীভাবে কমেছে আয়?

'সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি'র রিপোর্ট বলছে, এক বছর আগে মধ্যবিত্তি পরিবারগুলিতে আয়ের হার অনেক বেশি ছিল। এই আয়ের হার পড়তে শুররু করে এপ্রিল থেকে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, এপ্রিলে ৯.৬ শতাংশ, মে তে ৬.১ শতাংশ, জুনে ৪.৪ শতাংশ নামতে শুরু করে মধ্যবিত্তের আয়।

ধনীরা আরও ধনী!

ধনীরা আরও ধনী!

পরিসংখ্যান বলছে যে গৃহস্থে বার্ষিক আয়, ২৪ লাখের বেশি, সেখানে অন্য পরিস্থিতি। যে বাড়িতে ২৪ লাখ টাকা বার্ষি আয়, সেই সমস্ত বাড়ির এক তৃতীয়ংশ, ও যাঁদের ৩৬ লাখ টাকা বার্ষিক আয় সেই পরিবারগুলির অর্ধেকাংশ ২০২০ সালে এপ্রিল থেকে জুনে আর্থিক উন্নতি দেখেছে।

সাধারণ আয়ের পরিস্থিতি

সাধারণ আয়ের পরিস্থিতি

দেখা গিয়েছে সর্বমোট সাধারণ আয় যাঁদের পরিবারে রয়েছে, তাঁদের ৩৩ শতাংশের আর্থিক উন্নতি হয়েছে। তবে আগের বছরের তুলনায় তা ৬.৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, যাঁদের আয় ১৫ লাখ প্রতি বছরে এবং যাঁদের আয় ১৮ থেকে ২০ লাখ প্রতি বছরে তাঁদের ষাট শতাংশের আয় নাটকীয় ভাবে কমেছে। এদিকে, ৫ লাখ পর্যন্ত যে সংসারে এক বছরে আয় হয়, তাঁদের ক্ষেত্রে আয়ের পরিমাণ কিছু ক্ষেত্রে বেড়েছে। ফলে দেখা যাচ্ছে লকডাউনের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত মধ্যবিত্তরা। যা নিঃসন্দেহে সরকারের কাছে ভাবনার একটি বড় দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+