লকডাউনে ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে ৪০টি চালান পেলেন গাজিয়াবাদের এই ব্যক্তি
লকডাউনে ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে ৪০টি চালান পেলেন গাজিয়াবাদের এই ব্যক্তি
লকডাউনের সময় ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়েও যে বিপদে পড়বেন তা হয়ত ভাবেননি গাজিয়াবাদের এই ব্যক্তি। দিল্লির ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়েও পকোট ফুটো হল এই ব্যক্তির। জানা গিয়েছে ওই ব্যক্তি রাস্তার নিয়ম লঙ্ঘন করার কারণে মোট ৮০ হাজার টাকার ৪০টি চালান পেয়েছেন।

রিপোর্টে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রয়োজনীয় পণ্য পরিষেবার এক কর্মী, তিনি ২০০০ টাকার ৪০টি চালান পেয়েছেন। প্রত্যেক চালানই তিনি পান অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য। ২৪ মার্চ, যেদিন প্রথম লকডাউন ঘোষণা হয়, সেদিন থেকে তিনি এই চালান পেয়ে চলেছেন। তিনি জানান, চালানগুলি তাঁর কাছে পাঠানোর পর তিনি হতবাক হয়ে যান। লকডাউনের মধ্যে জাতীয় রাজধানীতে চালানের সংখ্যা দ্রুত বেড়েছে। রিপোর্ট অনুসারে, ২৫ মার্চ থেকে ২৬ এপ্রিলের মধ্যে একমাত্র দিল্লিতে ৪,৫৮,৪৩৮ টি চালান কাটা হয়েছে।












Click it and Unblock the Notifications